পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?

পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতার হারেও পরিবর্তন আসছে। নতুন স্কেলে গ্রেড ও এলাকাভেদে চারটি ধাপে এই ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধনের পর সচিব কমিটি বাড়ি ভাড়া ভাতার নতুন হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে।

সোমবার (৭ আগস্ট) জাতীয় বেতন স্কেলের সচিব কমিটির সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মূল বেতন বাড়ার সঙ্গে আগের হারে বাড়ি ভাতা বাড়ানো হলে সরকারি আবাসনের ওপর প্রভাব পড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অঞ্চল ও গ্রেডভেদে নতুন হার প্রস্তাব করা হয়েছিল। পরে তা পর্যালোচনা করে কিছুটা সংশোধন করে সচিব কমিটি।

সুপারিশ অনুযায়ী, ১৬তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাবেন। অন্যান্য বড় শহরে এ হার হবে ৫০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৪৫ শতাংশ। অন্যান্য বড় শহরের তালিকায় রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার।

১০ম থেকে ১৫তম গ্রেডে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা হবে মূল বেতনের ৫০ শতাংশ। অন্যান্য বড় শহরে ৪০ শতাংশ এবং দেশের অন্যান্য স্থানে ৩৫ শতাংশ হারে ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

৫ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাবেন। অন্যান্য বড় শহরে এ হার হবে ৩৫ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩০ শতাংশ।

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা হবে মূল বেতনের ৪০ শতাংশ। অন্য সব সিটি করপোরেশন ও সাভারে ৩০ শতাংশ এবং দেশের বাকি এলাকায় ২৫ শতাংশ হারে ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরো পড়ুন:  পাহাড় নিয়ে ক্যাপশন স্ট্যাটাস ২০২৬ (আপডেট সেরা ক্যাপশন)

এর আগে, গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। এতে আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে। নতুন কাঠামোয় ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন স্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। নতুন পে-স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না; তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment