এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, অপেক্ষায় ১২.৭ লাখ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এবারের পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফল প্রকাশের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই ফলাফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের Result sheet ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।

বোর্ডসমূহের প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের Result কর্ণারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করতে বলা হয়েছে।

পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।

এসএমএসে ফল জানতে যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। এ জন্য লিখতে হবে: HSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> পরীক্ষার বছর। উদাহরণ হিসেবে, HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

Read More:  শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment