সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিল বোর্ড

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় (SQ) আবেদন করা শিক্ষার্থীদের আবেদন নিশ্চায়ন ও অনুমোদন শেষ করার জন্য দেশের সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিল
প্রতিকি ছবিঃ Ai জেনারেটেড

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে Special Quota (SQ) কোটায় আবেদন করা শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট কলেজকে নিশ্চায়ন বা অনুমোদন করতে হবে।

এ জন্য ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd-এর Login প্যানেলে কলেজের EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। এরপর বিশেষ কোটায় আবেদন করা শিক্ষার্থীদের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন বা অনুমোদন সম্পন্ন করার জন্য কলেজগুলোকে অনুরোধ করা হয়েছে।

সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিল বোর্ড

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিশেষ কোটায় আবেদন করা শিক্ষার্থীদের নিশ্চায়ন বা অনুমোদন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফলে সময়সীমার মধ্যে কার্যক্রম শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির জন্য চার শ্রেণির শিক্ষার্থীদের আবেদনের তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এ ছাড়া প্রবাসীদের সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। উপযুক্ত প্রমাণক যাচাই-বাছাইয়ের পর বোর্ড তাদের ভর্তির ব্যবস্থা নেবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিলযোগ্য হবে।

২০২৬ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আরো পড়ুন:  ভাইফোঁটা কবে 2026 (আপডেট তথ্য)

নীতিমালায় অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment