বাংলাদেশ রেলওয়েতে ২২ জন প্যানেল আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মহাপরিচালকের কার্যালয়ের অধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য চুক্তিভিত্তিক এসব আইনজীবী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর ৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৪ অক্টোবর ২০২৬ বেলা ২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের নাম প্যানেল আইনজীবী এবং পদসংখ্যা ২২টি। এ পদে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। বেতন-ভাতা সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক।
আবেদনকারীর বয়স ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদনপত্র পাঠাতে হবে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন, কক্ষ নম্বর ৪০১, ঢাকা বরাবর।
আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনপত্র ৪ অক্টোবর ২০২৬ বেলা ২টার মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিস্তারিত তথ্য বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে। নিয়োগ এখানে দেখুন
সূত্র: বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট