অনলাইনে ও কাউন্টারে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

আপডেট পেতে WhatsApp চ্যানেল ফলো করুন 🥳 ফলো করুন

অনলাইনে এবং কাউন্টারে ট্রেনের টিকিট কাটার নিয়ম আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। অনেকেই নতুন অবস্থায় ট্রেনের টিকিট কিভাবে কাটবেন তা জানেন না।

তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক কিভাবে অনলাইন এবং কাউন্টারে গিয়ে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। অনলাইনে ট্রেনের টিকিট অগ্রিম বুকিং দেওয়া যায়।

বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং

বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং দেওয়ার জন্য তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তারপরে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেই একাউন্ট লগইন করে নিতে হবে।

একাউন্ট লগইন করা হয়ে গেলে কয়েকটি ধাপ অনুসরণ করে বাংলাদেশ রেলওয়ে এর টিকিট বুকিং দিতে পারবেন। অ্যাকাউন্ট লগইন করার পরে কিভাবে বাংলাদেশ রেলওয়ে এর টিকিট বুকিং দিবেন তার নিয়ম নিচের অংশ থেকে দেখে নিন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য কয়েকটি ধাপ রয়েছে সেই কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই যেকোনো রুটের ট্রেনের টিকিট কাটতে পারবেন। নিচে সেই নিয়ম গুলো দেওয়া হলো:

ধাপ ১: মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে গুগলে সার্চ করে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল এই eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন।অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

ধাপ ২: রুট নির্বাচন করবেন যেমন ধরেন ঢাকা থেকে রাজশাহী যেতে চাইলে From ঢাকা To রাজশাহী। যে তারিখে ট্রেনের মাধ্যমে যেতে চান সেই তারিখ নির্বাচন করবেন এবং টিকিটের ক্লাস বা আসন বিভাগ নির্বাচন করে Search Train অপশনে ক্লিক করবেন।অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

Read More:  কর্ণফুলী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

ধাপ ৩: নির্দিষ্ট তারিখে চলাচলকারী সকল ট্রেনের লিস্ট চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট কাটতে চান সেই ট্রেনের নামের নিচে আসন বিভাগ থাকবে সেখানে Book Now বাটনে ক্লিক করবেন।অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

ধাপ ৪: একটি ট্রেনের অনেকগুলো কোচ থাকে সেখান থেকে যে কোচ ফাঁকা থাকবে সেটা নির্বাচন করবেন। সিট নির্বাচন করতে হবে সেজন্য ফাঁকা রয়েছে এরকম দেখে একটি সিট সিলেক্ট করবেন এরপরে Continue Purchase বাটনে ক্লিক করবেন।অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

ধাপ ৫: অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে ভেরিফাই করে নিবেন।

ধাপ ৬: টিকিট ক্রয়কারী ব্যক্তির কিছু তথ্য দিতে হবে যেমন নাম, ব্যক্তিটি শিশু নাকি প্রাপ্তবয়স্ক, মোবাইল নাম্বার এবং জিমেইল ঠিকানা।

ধাপ ৭: মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করলে বিকাশ সিলেক্ট করে Proceed To Payment বাটনে ক্লিক করবেন।

ধাপ ৮: বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। সেই বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। সর্বশেষ বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন।

ধাপ ৯: পেমেন্ট করার সাথে সাথে টিকেট কাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং অটোমেটিক একটি অপশন চলে আসবে সেখান থেকে Print Your Ticket Now বাটনে ক্লিক করে টিকিটের অনলাইন কপি ডাউনলোড করে নিবেন।

এভাবেই খুব সহজে এই কয়েকটি ধাপ অনুসরণ করে বাংলাদেশের যেকোনো রুটের ট্রেনের টিকিট খুব সহজেই অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন।

কাউন্টারে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

কাউন্টারে ট্রেন টিকিট কাটার জন্য অনেক স্টেশনে ডিজিটাল মেশিন থেকে যেটার মাধ্যমে অনলাইনের নিয়ম অনুযায়ী নিজে নিজে টিকিট কাটতে পারবেন আর যদি সেটা না পারেন তাহলে সরাসরি টিকিটের যে কাউন্টার রয়েছে সেখানে চলে যাবেন।

Read More:  ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

টিকিট কাউন্টারে অনেক কর্তব্যরত কর্মকর্তা থাকে যারা টিকিট কেটে দেয় তো আপনি তাদেরকে গিয়ে বলবেন কোন রুটের টিকিট কাটতে চাচ্ছেন। তারা যেগুলো তথ্য চাইবে সেগুলো তথ্য মুখে বলবেন তাহলেই তারা আপনার সেই টিকিট কেটে একটি টিকিটের কপি দিয়ে দিবে, টিকিটের যে মূল্য সেটা তাদেরকে দিয়ে দিবেন।

এভাবেই খুব সহজে যেকোন রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে যেকোন রুটের টিকিট কাটতে পারবেন। তবে আপনারা যদি কাউন্টার থেকে টিকিট কাটেন অনেক সময় সিট নাও পেতে পারেন সেজন্য সিট পেতে চাইলে কয়েকদিন আগে অনলাইন এর মাধ্যমে টিকিট বুকিং দিতে পারেন।

বিকাশ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়ম

বিকাশ অ্যাপের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে এর টিকিট কাটা যায় এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করে টিকিট কাটতে হবে। কিভাবে বিকাশ থেকে ট্রেনের টিকিট কাটবেন সে নিয়মগুলো হলো:

১. প্রথমে বিকাশ অ্যাপের মাধ্যমে একাউন্টে প্রবেশ করবেন এরপরে সরাসরি নিচের দিকে চলে যাবেন গিয়ে দেখবেন টিকেট ও ট্রাভেল নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন।

২. সবার উপরে ট্রেন লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। বাংলাদেশ রেলওয়ে লেখার উপর ক্লিক করবেন। বাংলাদেশ রেলওয়ে এর ওয়েবসাইট চলে আসবে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে লগইন করে নিবেন।

৩. এবার রুট নির্বাচন করবেন তারপরে তারিখ এবং ক্লাস নির্বাচন করে Search Train অপশনে ক্লিক করবেন।

৪. নির্দিষ্ট তারিখে চলাচলকারী সকল ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে পছন্দের ক্লাস অনুযায়ী Book Now বাটনে ক্লিক করবেন।

৫. কোচ অর্থাৎ বগি নির্বাচন করবেন তারপরে ফাঁকা রয়েছে এরকম দেখে সিট নির্বাচন করবেন এবং Continue Purchase বাটনে ক্লিক করবেন।

৬. মোবাইল নাম্বারে ওটিপি কোড পাঠানো হবে সেই কোড বসিয়ে ভেরিফাই করে নিবেন। প্যাসেঞ্জারের তথ্য দিবেন নাম এডাল্ট বা চাইল্ড সিলেক্ট করবেন এরপরে মোবাইল নাম্বার এবং দিবেন।

Read More:  তিতাস ট্রেনের সময়সূচী ২০২৬ | Titas Commuter Train Schedule 

৭. বিকাশ অপশন সিলেক্ট করে নাম্বার, ওটিপি কোড এবং পিন নাম্বার দিয়ে টিকিটের মূল্য পেমেন্ট করে দিবেন। এভাবেই খুব সহজে বিকাশ দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার অ্যাপস বাংলাদেশ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য Rail Sheba নামে একটি মোবাইল অ্যাপস রয়েছে যা গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন এবং সেই অ্যাপের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন অনলাইনে এবং কাউন্টারে ট্রেনের টিকিট কাটার নিয়ম। তো যেটি আপনার কাছে ভালো লাগে আপনি সেই উপায়ে ট্রেনের টিকিট কাটবেন।

আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং এবং এরকম আরো বিভিন্ন ট্রেনের তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment