আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম ২০২৬

আপডেট পেতে WhatsApp চ্যানেল ফলো করুন 🥳 ফলো করুন

আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম, কোন গ্যাসের চুলাটি ভালো হবে, গ্যাসের চুলা ব্যবহারের নিয়ম এবং গ্যাসের চুলা ব্যবহারের সতর্কতা সম্পর্কে আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে জানাবো।

বর্তমানে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষই গ্যাসের চুলা ব্যবহার করে থাকেন। কিন্তু কেনার আগে দাম সম্পর্কে আইডিয়া রাখা প্রয়োজন তাহলে চলুন জেনে নেওয়া যাক গ্যাসের চুলার দাম গুলো।

গ্যাসের চুলার দাম ২০২৬

বাজারে বিভিন্ন দামের গ্যাসের চুলা পাওয়া যায়। প্রতিটি চুলার দাম নির্ভর করে কোয়ালিটি এবং চুলাটি সিঙ্গেল নাকি ডাবল ও ব্র্যান্ডের ওপর। নিচে কয়েকটি ভালো মানের গ্যাসের চুলার দাম দেওয়া হলো:

চুলার নামঅফার দামরেগুলার দাম
RFL Double Burner Gas Stove Mira5,166 Tk6,150 Tk
RFL Double Teflon Coating Auto Gas Stove6,006 Tk7,150 Tk
RFL Double Glass Gas Stove Silky4,578 Tk5,450 Tk
RFL Single Glass Gas Stove Bluebell2,772 Tk3,300 Tk
RFL Built In Double Glass HOB Gas Stove7,392 Tk8,800 Tk
RFL Double Glass Gas Stove Rosee4,578 Tk5,450 Tk
RFL Double Stainless Steel Auto Gas Stove4,368 Tk5,200 Tk

প্রতিটি গ্যাসের চুলাতে কমপক্ষে এক বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তাই অবশ্যই কেনার আগে এই বিষয়টি বুঝে নিবেন। তাহলে কোন ধরনের সমস্যা হলে তাদের মাধ্যমে সার্ভিস করিয়ে নিতে পারবেন।

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৬

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার স্টোভ একটি হয়ে থাকে সেজন্য এটার দাম তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে। নিচে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দামের তালিকা দেওয়া হলো:

চুলার নামঅফার দামরেগুলার দাম
RFL Single Glass Gas Stove Bluebell2,772 Tk3,300 Tk
RFL Single Stainless Steel Auto Gas Stove1,848 Tk2,200 Tk
RFL Single S.S. Auto Gas Stove2,520 Tk3,000 Tk
RFL Single Steel Gas Stove Angel1,512 Tk1,800 Tk
RFL Single Glass Gas Stove Silky2,541 Tk3,025 Tk
RFL Single Glass Gas Stove Queen1,755 Tk1,950 Tk
RFL Single Glass Gas Stove Rosee2,645 Tk2,875 Tk
RFL Single Glass Gas Stove Princess3,199 Tk4,000 Tk
RFL 17GN Single Gas Stove2,875 Tk3,125 Tk
RFL Single Glass Gas Stove Olivia2,769 Tk3,000 Tk
RFL Single Glass Gas Stove Fiona3,000 Tk3,490 Tk
Read More:  মটোরোলা, ভিভো, স্যামসাং, টেকনো মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২৬

এখানে সকল আপডেট মূল্য দেওয়া হলো তবে প্রতিনিয়ত যেহেতু এগুলোর দাম কম বেশি হয়ে থাকে তাই কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই বাছাই করবেন।

আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম ২০২৬

আরএফএল এর অনেকগুলো ডাবল গ্যাসের চুলা রয়েছে যেগুলোতে দুইটি স্টোভ থাকে। প্রতিটি চুলার দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে নিচে আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম দেওয়া হলো:

চুলার নামঅফার দামরেগুলার দাম
RFL Double Glass Gas Stove Fiona4,872 Tk5,800 Tk
RFL Double Stainless Steel Gas Stove1,764 Tk2,100 Tk
RFL Double Glass Gas Stove Olivia4,872 Tk5,800 Tk
RFL Double Glass Gas Stove Elegant5,124 Tk6,100 Tk
RFL Double Glass Gas Stove Rosee4,578 Tk5,450 Tk
RFL Double Glass Auto Gas Stove 27 GR7,224 Tk8,600 Tk
RFL Double Teflon Coating Auto Gas Stove6,006 Tk7,150 Tk
RFL Double Glass Gas Stove Princess4,032 Tk4,800 Tk
RFL Double Glass Auto Gas Stove 26 GR7,014 Tk8,350 Tk
RFL Double Stainless Steel Auto Gas Stove3,318 Tk3,950 Tk
RFL Double Stainless Steel Auto Gas Stove4,368 Tk5,200 Tk

অনলাইনের মাধ্যমে এই চুলাগুলো নিলে বর্তমানে ১৬% ডিসকাউন্ট রয়েছে এবং সর্বোচ্চ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন।

আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ

আরএফএল গ্যাস স্টোভ সিঙ্গেল এবং ডাবল দুই ধরনের হয়ে থাকে বিভিন্ন স্পেসিফিকেশন এবং কোয়ালিটি অনুযায়ী প্রতিটি চুলার দাম নির্ধারণ হয়ে থাকে নিচে আরএফএল গ্যাস স্টোভ প্রাইস দেওয়া হলো:

RFL JOSIE Double Glass Gas Stove 

  • বার্নার: ২ টি
  • কালার: মিক্সড
  • গ্লাস প্রিন্ট টাইপ: থ্রিডি
  • বার্নার সাইজ: ৯০ এমএম
  • বার্নার ক্যাপ: ৯০ এমএম + ২৫ এমএম
  • ৫০,০০০ টাইম অটো ইগনিশন
  • সাইজ: ৭২০ এমএম X ৩৮০ এমএম X ১৩০ এমএম
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
  • বর্তমান প্রাইস: ৪,৮৭২ টাকা
Read More:  কিসমিস কত টাকা কেজি জানুন ২০২৬ সালের সহজ দাম

RFL Silky Single Glass Gas Stove 

  • বার্নার: ১ টি
  • কালার: মিক্সড
  • গ্লাস প্রিন্ট টাইপ: সিল্ক প্রিন্ট
  • বার্নার সাইজ: ৯০ এমএম
  • বার্নার ক্যাপ: ৯০ এমএম + ২৫ এমএম
  • ৫০,০০০ টাইম অটো ইগনিশন
  • সাইজ: ৩২০ এমএম X ৩৬৫ এমএম X ১৩০ এমএম
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
  • বর্তমান প্রাইস: ২,৫৪১ টাকা

RFL Elegant Double Glass Gas Stove 

  • বার্নার: ২ টি
  • কালার: মিক্সড
  • গ্লাস প্রিন্ট টাইপ: থ্রিডি
  • বার্নার সাইজ: ১০০ এমএম
  • বার্নার ক্যাপ: ১০০ এমএম + ৩০ এমএম
  • ৫০,০০০ টাইম অটো ইগনিশন
  • সাইজ: ৭২০ এমএম X ৪০০ এমএম X ১৩০ এমএম
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
  • বর্তমান প্রাইস: ৫,১২৪ টাকা

RFL Single Stainless Steel Auto Gas Stove

  • ম্যাটেরিয়াল: স্টেইনলেস স্টিল
  • বার্নার: ১ টি
  • কালার: মিক্সড
  • বার্নার ক্যাপ: ১২০ এমএম + ৩০ এমএম
  • সাইজ: ৩১০ এমএম X ৩৮০ এমএম X ১২০ এমএম
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
  • বর্তমান প্রাইস: ১,৮৪৮ টাকা

গ্যাসের চুলা কোনটা ভালো

বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের গ্যাসের চুলা পাওয়া যায় তার মধ্যে ভালো কয়েকটি ব্র্যান্ডের গ্যাসের চুলা হলো: RFL Gas Stove, Miyako Gas Stove, Topper Gas Stove, Gazi Gas Stove, Jamuna Gas Stove, Walton Gas Stove ইত্যাদি।

বর্তমানে এই কয়েকটি ব্যান্ডের গ্যাসের চুলা বেশি ব্যবহৃত হচ্ছে তবে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। এছাড়াও আপনার অন্য কোন পছন্দের ব্র্যান্ড থাকলে সেটাও যাচাই-বাছাই করে নিতে পারেন।

ভালো গ্যাসের চুলা চেনার উপায়

একটি ভালো গ্যাসের চুলা চেনার বেশ কিছু উপায় রয়েছে সেগুলো যদি আপনারা জানেন এবং সেইভাবে বাছাই করতে পারেন তাহলে ঠকার সম্ভাবনা থাকবে না। ভালো গ্যাসের চুলা চেনার উপায় গুলো হলো:

  • চুলার বার্নার পিতলের হলে সেটা অনেক ভালো।
  • স্টেইনলেস স্টিল বডি হতে হবে।
  • অটো ইগনিশন সিস্টেম থাকা ভালো এতে লাইটার ব্যবহার করতে হয় না।
  • গ্যাস লীক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে কিনা দেখে নিতে হবে।
  • কতটা গ্যাস সেভিং করে সেটা দেখে নিতে হবে।
  • বার্নার খুলে সহজে পরিষ্কার করা যায় কিনা সেটা দেখবেন।
  • কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ওয়ারেন্টি থাকতে হবে।
  • ভালো একটি ব্র্যান্ড নির্বাচন করতে হবে।

এই সবগুলো বিষয়ে যদি বুঝে একটি গ্যাসের চুলা নির্বাচন করতে পারেন তাহলে সেটা অবশ্যই অনেক বেশি টেকসই হবে।

গ্যাসের চুলা ব্যবহারের সঠিক নিয়ম

গ্যাসের চুলা কিনলেই হবে না এর সঠিক ব্যবহার জানতে হবে অনেকেই নতুন অবস্থায় ব্যবহারের সঠিক নিয়ম জানেন না তাই নিচে নিয়ম গুলো দেওয়া হলো:

  • নির্দিষ্ট একটা জায়গায় ভালোভাবে গ্যাসের চুলা সেট করে নিতে হবে।
  • চুলা জ্বালানোর আগে রুমের জানালা খুলে দিতে হবে।
  • বার্নার ও এর আশেপাশে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
  • অটো ইগনিশন সিস্টেম থাকলে সেটা ব্যবহার করে চুলা জ্বালাবেন।
  • চুলা জ্বালানোর পরে খেয়াল রাখবেন পাত্রের মাপ অনুযায়ী আগুন জ্বলছে কিনা।
  • রান্নার সময় ঢাকনা ব্যবহার করবেন এতে তাড়াতাড়ি খাবার সিদ্ধ হবে।
  • অতিরিক্ত বেশি পানি ব্যবহার না করে পরিমাণমতো পানি দিবেন।
  • রান্না হয়ে গেলেই চুলা বন্ধ করে দিবেন।
  • মাঝে মাঝে চুল পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন।
Read More:  বসুন্ধরা, যমুনা, ওমেরা, বিএম এলপিজি গ্যাসের দাম ২০২৬

গ্যাসের চুলা ব্যবহারে সতর্কতা

আমরা অনেকেই গ্যাসের চুলা ব্যবহার করে থাকি কিন্তু গ্যাসের চুলা ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন এবং মেনে চলা প্রয়োজন সতর্কতা গুলো হলো:

  • চুলা জ্বালানোর আগে দরজা এবং জানালা খুলে দিন যাতে করে হালকা বাতাস চলাচল করে।
  • সিলিন্ডার ভালোভাবে চেক করতে হবে গ্যাস লিক করছে কিনা।
  • চুলার বার্নারে ময়লা রয়েছে কিনা বা ভেজা রয়েছে কিনা সেটা চেক করবেন।
  • চুলার আশেপাশে কোন কাপড় শুকাতে দেওয়া যাবে না।
  • চুলা ব্যবহার করার সময় অতিরিক্ত ঢিলেঢালা বা আঁচল বা ওড়না আগুনে যায় এরকম পোশাক না পড়াই ভালো।
  • চুলার আশেপাশে কোন ধরনের দাহ্য পদার্থ রাখা যাবে না।
  • চুলা জ্বালিয়ে বাইরে বা দূরে কোথাও যাওয়া যাবে না।
  • গ্যাসের সিলিন্ডার নির্দিষ্ট একটি সঠিক জায়গায় রাখতে হবে।
  • গ্যাসের পাইপ মাঝে মধ্যে পরীক্ষা করবেন।
  • ছোট বাচ্চাদের চুলের আশেপাশে আসতে দেওয়া যাবেনা।
  • রান্না শেষ হয়ে গেলে সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন।
  • কোন ধরনের সমস্যা দেখা দিলে ভয় না পেয়ে সেটা সমাধান করতে চেষ্টা করবেন।

গ্যাসের চুলা ব্যবহারে এই সতর্কতা গুলো মেনে চললে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করছি এই সতর্কতা গুলো আপনারা সবাই মেনে চলবেন।

গ্যাসের চুলায় কালি হয় কেন

গ্যাসের চুলায় কালি অনেক কারণেই হতে পারে যেমন বার্নারের ছিদ্র কিছুটা বন্ধ হয়ে যাওয়া, রান্না ঘরে বাতাস ঠিকমতো না চলাচল করা, ভুল মাপের রান্নার পাত্র ব্যবহার করা ইত্যাদি আরো অনেক কারণেই হতে পারে। যদি অতিরিক্ত কালি হয় তাহলে সার্ভিসিং করিয়ে নেওয়া ভালো।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম গুলো এছাড়াও এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে।

আপনাদের যদি এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন জিনিসপত্রের দাম জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন ধন্যবাদ।

source: othoba.com 

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment