দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের জন্য ৪ দিনের ছুটি ঘোষণা

আপডেট পেতে WhatsApp চ্যানেল ফলো করুন 🥳 ফলো করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোশাক শ্রমিকদের জন্য চার দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম অফিসে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে সরকার নির্ধারিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট চার দিনের ছুটি পাবেন পোশাক শ্রমিকরা।

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন দিনের ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম অফিসের দাপ্তরিক কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।

ছুটিকালীন সময়ে ইউডিসহ (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন) অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা চালু থাকবে। এ জন্য বিজিএমইএর কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা নিজ নিজ শাখার প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা ও কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সব কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।

Read More:  ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তি সেবার পরিধি বাড়াচ্ছে Axelid
Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment