বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ১০ পদে ১৮ জন শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

নিয়োগের সব পদই পূর্ণকালীন ও স্থায়ী। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের কর্মস্থল হবে ঢাকা।
অধ্যাপক পদে এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে তিনজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা, যা গ্রেড-৩-এর অন্তর্ভুক্ত।
সহযোগী অধ্যাপক পদে মোট ছয়জন নিয়োগ দেওয়া হবে। এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার, ফার্মাকোলজি এবং ভাসকুলার সার্জারি বিভাগে এসব নিয়োগ হবে। এ পদের বেতন স্কেল ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা (গ্রেড-৪)।
সহকারী অধ্যাপক পদে নয়জন নিয়োগ দেওয়া হবে। ফার্মাকোলজি, চক্ষু বিজ্ঞান, রেডিওলজী অ্যান্ড ইমেজিং এবং ইন্টার্নাল মেডিসিন বিভাগের জেরিয়াট্রিক মেডিসিন শাখায় এসব পদ রয়েছে। এ পদের বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ বরাবর পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপদ্ধতি, ফরম এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তির লিংক: https://www.bmu.ac.bd/notice/1902?from=all
সূত্র: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট