আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনায় সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকেরা প্রযোজ্য ক্ষেত্রে বিদেশ ভ্রমণের জন্য ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এসব টিকিট কিনতে পারবেন।

সোমবার এ–সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, টাকা ছাড়া অন্য মুদ্রায় লেনদেনের সুবিধা থাকা ডেবিট ও ক্রেডিট কার্ড আন্তর্জাতিক কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। এর আওতায় বাংলাদেশে পরিচালিত ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুবিধা পাওয়া যাবে।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা প্রযোজ্য হবে। সংশোধিত নির্দেশনায় এ শর্তে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বিদেশি এয়ারলাইনস তাদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা প্রযোজ্য হবে। ফলে এয়ারলাইনসগুলোর জন্য বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে থাকবে। নিয়ম অনুসারে টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। এটি গ্রাহকের সঙ্গে বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থার ওপর নির্ভর করবে।

এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, নতুন নির্দেশনার ফলে অনলাইনে বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রি সহজ হতে পারে।

Read More:  পে-স্কেলের গেজেট নিয়ে দিনভর আলোচনা: ৫টি প্রশ্ন
Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment