প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১৫ অক্টোবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা পেছানো হয়েছে। ফলে আগামী ১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। তবে পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক মোহাম্মদ মনজুরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬’-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। আগে এই পরীক্ষা ১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে গত ১৬ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছিল, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু হবে। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কয়েক ধরনের কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও এমপিও-সংক্রান্ত কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।

Read More:  বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment