ঢাকা টু রাঙ্গামাটি বাস ভাড়া, সময়সূচী, টিকিট কাটার নিয়ম ২০২৬

আপডেট পেতে WhatsApp চ্যানেল ফলো করুন 🥳 ফলো করুন

ঢাকা টু রাঙ্গামাটি বাস ভাড়া, বাসের সময়সূচী, টিকিট কাটার নিয়ম, কাউন্টার নাম্বার এবং কত কিলোমিটার এই সকল বিষয়ে আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো।

দিন এবং রাতের বিভিন্ন সময়ে ঢাকা টু রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি টু ঢাকা বেশ কয়েকটি বাস চলাচল করে থাকে সেগুলোর সঠিক সময়সূচী নিচের অংশ থেকে জেনে নিন।

ঢাকা টু রাঙ্গামাটি বাসের সময়সূচী ২০২৬

ঢাকা টু রাঙ্গামাটি রুটে বেশ অনেকগুলো বাস চলাচল করে তবে কিছু বাস অনলাইন এর মাধ্যমে বুকিং দেওয়া যায় নিচে সেগুলো বাসের সময়সূচি দেওয়া হলো:

বাসের নামছাড়ার সময়পৌঁছানোর সময়সময় লাগে
শ্যামলী পরিবহনসকাল ৮:০০ মিনিটবিকাল ৪:০০ মিনিট৮ ঘন্টা ০০ মিনিট
হানিফ এন্টারপ্রাইজসকাল ৬:৪৫ মিনিটবিকাল ৫:১৫ মিনিট১০ ঘন্টা ৩০ মিনিট
সেন্টমার্টিন হুন্দাইসকাল ৭:৩০ মিনিটবিকাল ৪:৩০ মিনিট৯ ঘন্টা ০০ মিনিট
এভারগ্রীন ট্রান্সপোর্টরাত ৮:৩০ মিনিটভোর ৪:৩০ মিনিট৮ ঘন্টা ০০ মিনিট
হানিফ এন্টারপ্রাইজরাত ৮:৪৫ মিনিটভোর ৫:৪৫ মিনিট৯ ঘন্টা ০০ মিনিট
সৌদিয়া কোচ সার্ভিসরাত ১০:০০ মিনিটসকাল ৬:৩০ মিনিট৮ ঘন্টা ৩০ মিনিট
এভারগ্রীন ট্রান্সপোর্টরাত ১১:১৫ মিনিটসকাল ৭:০০ মিনিট৭ ঘন্টা ৪৫ মিনিট
সেন্টমার্টিন হুন্দাইরাত ১১:৪০ মিনিটসকাল ৭:০০ মিনিট৭ ঘন্টা ২০ মিনিট

এগুলো বাস ছাড়াও ঢাকার বিভিন্ন কাউন্টারে আরো অনেক বাস হয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা ঢাকা টু রাঙ্গামাটি যেতে পারবেন।

Read More:  মহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৬ 

রাঙ্গামাটি টু ঢাকা বাসের সময়সূচী ২০২৬

রাঙ্গামাটি টু ঢাকা দিন এবং রাতের বিভিন্ন সময়ে বেশ কিছু বাস চলাচল করে থাকে সেগুলো বাসের সময়সূচী এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:

বাসের নামছাড়ার সময়পৌঁছানোর সময়সময় লাগে
শ্যামলী পরিবহনরাত ৮:০০ মিনিটভোর ৪:০০ মিনিট৮ ঘন্টা ০০ মিনিট
হানিফ এন্টারপ্রাইজসকাল ৮:৩০ মিনিটবিকাল ৫:৩০ মিনিট৯ ঘন্টা ০০ মিনিট
হানিফ এন্টারপ্রাইজরাত ৮:৩০ মিনিটভোর ৪:৪৫ মিনিট৮ ঘন্টা ১৫ মিনিট
এভারগ্রীন ট্রান্সপোর্টরাত ৮:৩০ মিনিটভোর ৫:০০ মিনিট৮ ঘন্টা ৩০ মিনিট
সেন্টমার্টিন হুন্দাইরাত ৮:৪৫ মিনিটসকাল ৬:০০ মিনিট৯ ঘন্টা ১৫ মিনিট
এভারগ্রীন ট্রান্সপোর্টরাত ৮:৪৫ মিনিটভোর ৫:০০ মিনিট৮ ঘন্টা ১৫ মিনিট
সৌদিয়া কোচ সার্ভিসরাত ৯:০০ মিনিটসকাল ৬:০০ মিনিট৯ ঘন্টা ০০ মিনিট

আরো অনেক বাস রয়েছে যেগুলো অনলাইন সার্ভিস প্রদান করে না সেজন্য আপনারা সরাসরি রাঙ্গামাটির বিভিন্ন স্টেশন থেকে টিকিট সংগ্রহ করে সেগুলো বাসের মাধ্যমে ঢাকা যেতে পারবেন।

ঢাকা টু রাঙ্গামাটি বাস ভাড়া ২০২৬

ঢাকা টু রাঙ্গামাটি চলাচলকারী বাস দুই ধরনের হয়ে থাকে একটি হলো এসি এবং আরেকটি হলো নন এসি। এই দুই ধরনের বাসের ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

বাসের নামএসি ভাড়ানন এসি ভাড়া
শ্যামলী পরিবহন❌❌৭৯০ টাকা
হানিফ এন্টারপ্রাইজ❌❌৮৮০ টাকা
এভারগ্রীন ট্রান্সপোর্ট❌❌৯০০ টাকা
সেন্টমার্টিন হুন্দাই১৮০০ টাকা❌❌
সৌদিয়া কোচ সার্ভিস১৩০০ টাকা❌❌

এসি বাসের ভাড়া বেশি হয়ে থাকে এবং নন এসি বাসের ভাড়া কম হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দমত যেকোনটা নির্বাচন করতে পারেন।

ঢাকা টু রাঙ্গামাটি বাসের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু রাঙ্গামাটি বাসের টিকিট অনলাইন এর মাধ্যমে বুকিং দেওয়া যায় তবে এর জন্য বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলো নিয়ম ফলো করলেই নিজে নিজে টিকিট করতে পারবেন। নিয়মগুলো জেনে নিন।

Read More:  ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬ | Dhaka To Cox’s Bazar Train Schedule

১. গুগলে গিয়ে সার্চ করবেন Shohoz.com এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে নিজের কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন এবং অ্যাকাউন্টটি লগইন করে নিবেন।

২. ওয়েবসাইটের হোম পেজে কিছু অপশন থাকবে যেমন রুট নির্বাচন করবেন, তারিখ নির্বাচন করবেন এবং সার্চ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন।

৩. নির্দিষ্ট তারিখে যেগুলো বাস চলাচল করবে সবগুলো বাসের নাম চলে আসবে বাসের নামের পাশে Book Ticket বাটনে ক্লিক করবেন।

৪. ফাঁকা রয়েছে এরকম দেখে পছন্দ অনুযায়ী সেট নির্বাচন করবেন। বোর্ডিং এবং ড্রপিং পয়েন্ট নির্বাচন করে পরবর্তী ধাপে যাবেন।

৫. যার জন্য টিকিট হবে তার নাম, লিঙ্গ এবং মোবাইল নাম্বার ও জিমেইল দিবেন।

৬. বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক কার্ড যেকোন একটি মাধ্যমে টিকিটের মূল্য পেমেন্ট করবেন।

টিকিটের মূল্য পেমেন্ট করা হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে এবং টিকিটের অনলাইন কপি দিয়ে দেওয়া হবে সেটা ডাউনলোড করে মোবাইলে রেখে দিবেন।

ঢাকা টু রাঙ্গামাটি বাস কাউন্টার

ঢাকা টু রাঙ্গামাটি চলাচলকারী বাসের ঢাকা এবং রাঙ্গামাটি দুই জায়গাতেই অনেকগুলো কাউন্টার রয়েছে সেগুলো কাউন্টারের নাম এবং নাম্বার নিচে দেওয়া হলো:

কাউন্টার নামকাউন্টার নাম্বার
আরামবাগ০১৭৬২৬৯১৩৪১
রাঙ্গামাটি০১৮১১৬১৫৮০১
আব্দুল্লাহপুর০১৮৬৫০৬৮৯৩০
গাবতলী০১৮৬৫০৬৮৯২৫
রাঙ্গামাটি০১৮৯৪৭০৮১৮৫

ঢাকা টু রাঙ্গামাটি বাস ছাড়ার সময়

ঢাকা টু রাঙ্গামাটি বিভিন্ন বাস বিভিন্ন সময়ে ছেড়ে থাকে। ভোর থেকে শুরু করে সারা রাত একের পর এক বিভিন্ন কোম্পানির বাস যাতায়াত করে। আপনি আপনার পছন্দের সময় অনুযায়ী যেকোনো বাসের মাধ্যমে ঢাকা টু রাঙ্গামাটি যেতে পারবেন।

ঢাকা টু রাঙ্গামাটি কত কিলোমিটার

ঢাকা টু রাঙ্গামাটি সড়ক পথে দূরত্ব ৩০৬ কিলোমিটার। তবে রুটের ভিন্নতা থাকলে দূরত্ব কিছুটা কম বেশি হতে পারে।

ঢাকা থেকে রাঙ্গামাটি যেতে কত সময় লাগে

ঢাকা থেকে রাঙ্গামাটি সড়ক পথে বাসের মাধ্যমে যেতে সময় লাগে সর্বনিম্ন ৭ ঘন্টা ২০ মিনিট থেকে সর্বোচ্চ ১০ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত। তবে রাস্তায় জ্যাম থাকলে সময় কম বেশি হতে পারে।

Read More:  নকশিকাঁথা কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু রাঙ্গামাটি বাসের ভাড়া এবং সময়সূচী সহ আরো বেশ কিছু বিষয়ে। এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

এবং বিভিন্ন রুটের বাসের ভাড়া এবং সময়সূচী জানার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। আপনাদের সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment