ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী, ভাড়া, টিকিট কাটার নিয়ম ২০২৬

আপডেট পেতে WhatsApp চ্যানেল ফলো করুন 🥳 ফলো করুন

ঢাকা টু নরসিংদী ও নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে জানাবো।

ট্রেন যাত্রায় এই বিষয়গুলো সম্পর্কে জেনে রাখা অনেকটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু নরসিংদী ট্রেন সম্পর্কিত সকল তথ্য।

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ২০২৬

ঢাকা টু নরসিংদী ৮ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: এগারো সিন্ধুর প্রভাতী, মহানগর প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, এগারো সিন্ধুর গোধূলি, মহানগর এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস। এই সবগুলো ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নামছাড়ার সময়পৌঁছানোর সময়বন্ধের দিনসময় লাগে
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭)সকাল ৭:১৫ মিনিটসকাল ৮:২২ মিনিটবুধবার১ ঘন্টা ৭ মিনিট
মহানগর প্রভাতী (৭০৪)সকাল ৭:৪৫ মিনিটসকাল ৮:৫১ মিনিটবন্ধ নেই১ ঘন্টা ৬ মিনিট
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)সকাল ১০:৩০ মিনিটসকাল ১১:৩৬ মিনিটমঙ্গলবার১ ঘন্টা ৬ মিনিট
চট্টলা এক্সপ্রেস (৮০২)দুপুর ২:১৫ মিনিটদুপুর ৩:২০ মিনিটশুক্রবার১ ঘন্টা ৫ মিনিট
উপকূল এক্সপ্রেস (৭১২)দুপুর ৩:১০ মিনিটবিকাল ৪:১৭ মিনিটবুধবার১ ঘন্টা ৭ মিনিট
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯)সন্ধ্যা ৬:৪৫ মিনিটসন্ধ্যা ৭:৫৩ মিনিটবন্ধ নেই১ ঘন্টা ৮ মিনিট
মহানগর এক্সপ্রেস (৭২২)রাত ৯:২০ মিনিটরাত ১০:২৭ মিনিটরবিবার১ ঘন্টা ৭ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৩৯)রাত ১০:০০ মিনিটরাত ১১:০৯ মিনিটবুধবার১ ঘন্টা ৯ মিনিট

ঢাকা টু নরসিংদী এই ট্রেনগুলো চলাচল করে থাকে প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে তাই ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছাবেন।

Read More:  ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী, ভাড়া, টিকিট ২০২৬

নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচি ২০২৬

নরসিংদী টু ঢাকা ৯টি ট্রেন চলাচল করে সেগুলো হলো: উপবন এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, উপকূল এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, এগারো সিন্ধুর গোধূলি, মহানগর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও মহানগর গোধূলি। ট্রেনগুলোর সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নামছাড়ার সময়পৌঁছানোর সময়বন্ধের দিনসময় লাগে
উপবন এক্সপ্রেস (৭৪০)ভোর ৪:৩৬ মিনিটভোর ৫:৪০ মিনিটসোমবার১ ঘন্টা ০৪ মিনিট
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮)সকাল ৯:০৪ মিনিটসকাল ১০:৩৫ মিনিটবন্ধ নেই১ ঘন্টা ৩১ মিনিট
উপকূল এক্সপ্রেস (৭১১)সকাল ১০:০৭ মিনিটসকাল ১১:২০ মিনিটবন্ধ নেই১ ঘন্টা ১৩ মিনিট
চট্টলা এক্সপ্রেস (৮০১)সকাল ১১:৩০ মিনিটদুপুর ১২:৪০ মিনিটশুক্রবার১ ঘন্টা ১০ মিনিট
কালনী এক্সপ্রেস (৭৭৪)সকাল ১১:৪৫ মিনিটদুপুর ১২:৫৫ মিনিটশুক্রবার১ ঘন্টা ০৪ মিনিট
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০)দুপুর ৩:৩১ মিনিটবিকাল ৪:৪৫ মিনিটবুধবার১ ঘন্টা ১৪ মিনিট
মহানগর এক্সপ্রেস (৭২১)বিকাল ৫:২৯ মিনিটসন্ধ্যা ৬:৪০ মিনিটরবিবার১ ঘন্টা ১১ মিনিট
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)সন্ধ্যা ৬:৩০ মিনিটরাত ৮:০০ মিনিটমঙ্গলবার১ ঘন্টা ৩০ মিনিট
মহানগর গোধূলি (৭০৩)সন্ধ্যা ৭:৩৮ মিনিটরাত ৮:৪৫ মিনিটবন্ধ নেই১ ঘন্টা ০৭ মিনিট

ঢাকা টু নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী

নরসিংদী কমিউটার ট্রেন ঢাকা টু ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল ধরে অর্থাৎ নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করে আরো দুইটি স্টেশন পর্যন্ত চলাচল করে। নিচে নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী দেওয়া হলো:

স্টেশনের নামপ্রবেশের সময়প্রস্থানের সময়
ঢাকা রেলওয়ে স্টেশন০০:০০ মিনিটসন্ধ্যা ৬:৩০ মিনিট
তেজগাঁও রেলওয়ে স্টেশনসন্ধ্যা ৬:৪১ মিনিটসন্ধ্যা ৬:৪৩ মিনিট
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনসন্ধ্যা ৬:৫৭ মিনিটসন্ধ্যা ৭:০২ মিনিট
টঙ্গী জংশন রেলওয়ে স্টেশনসন্ধ্যা ৭:১০ মিনিটসন্ধ্যা ৭:১২ মিনিট
পূবাইল রেলওয়ে স্টেশনসন্ধ্যা ৭:৪৩ মিনিটসন্ধ্যা ৭:৪৫ মিনিট
আড়িখোলা রেলওয়ে স্টেশনসন্ধ্যা ৭:৫৬ মিনিটসন্ধ্যা ৭:৫৮ মিনিট
ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনরাত ৮:০৬ মিনিটরাত ৮:০৮ মিনিট
নরসিংদী রেলওয়ে স্টেশনরাত ৮:২০ মিনিটরাত ৮:২২ মিনিট
মেথিকান্দা রেলওয়ে স্টেশনরাত ৮:৪০ মিনিটরাত ৮:৪২ মিনিট
ভৈরব বাজার জংশনরাত ৯:১০ মিনিট০০:০০ মিনিট
Read More:  ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ২০২৬ | Dhaka to Tangail Train Schedule

ঢাকা টু নরসিংদী কমিউটার ট্রেনের মাধ্যমে যেতে সময় লাগে ১ ঘন্টা ৫০ মিনিট আর ভৈরব স্টেশন পর্যন্ত গেলে সময় লাগবে ২ ঘন্টা ৪০ মিনিট।

ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়া কত

ঢাকা টু নরসিংদী চলাচলকারী প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। প্রতিটি ট্রেনের ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন৬৫ টাকা
শোভন চেয়ার৮০ টাকা
ফাস্ট সিট১২১ টাকা
ফার্স্ট চেয়ার১২১ টাকা

মহানগর প্রভাতী ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন চেয়ার৮০ টাকা
স্নিগ্ধা১৫০ টাকা
এসি সিট১৭৯ টাকা

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন চেয়ার৮০ টাকা
স্নিগ্ধা১৫০ টাকা
এসি সিট১৭৯ টাকা

চট্টলা এক্সপ্রেস ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন চেয়ার৮০ টাকা
স্নিগ্ধা১৫০ টাকা

উপকূল এক্সপ্রেস ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন চেয়ার৮০ টাকা
স্নিগ্ধা১৫০ টাকা

এগারো সিন্ধুর গোধূলি ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন৬৫ টাকা
শোভন চেয়ার৮০ টাকা
ফাস্ট সিট১২১ টাকা
ফার্স্ট চেয়ার১২১ টাকা

মহানগর এক্সপ্রেস ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন চেয়ার৮০ টাকা
স্নিগ্ধা১৫০ টাকা
এসি বার্থ৩২১ টাকা

উপবন এক্সপ্রেস ট্রেন ভাড়া

আসন বিভাগভাড়া
শোভন চেয়ার৮০ টাকা
স্নিগ্ধা১৫০ টাকা
এসি বার্থ৩২১ টাকা

ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকেট অনলাইন এর মাধ্যমে কাটতে পারবেন এছাড়াও সরাসরি রেলওয়ে স্টেশনে থাকা টিকিট কাউন্টার থেকে কাটতে পারবেন। আমরা জানবো ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম।

১. প্রথমে আপনাদের মোবাইল কোন অথবা কম্পিউটার থেকে গুগলে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ রেলওয়ে অথবা সরাসরি eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে যাবেন।

Read More:  ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ | Dhalarchar Express Train Schedule

২. ওয়েবসাইটে আগে থেকে যদি একটি একাউন্ট না থাকে তাহলে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে তারপর সেই একাউন্ট পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

৩. ঢাকা টু নরসিংদী রুট নির্বাচন করবেন, তারিখ এবং আসন বিভাগ নির্বাচন করে Search Train বাটনে প্রেস করবেন।

৪. নির্দিষ্ট তারিখে চলাচলকারী সবগুলো ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট বুক করতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে আসন বিভাগ অনুযায়ী Book Now বাটনে প্রেস করবেন।

৫. ট্রেনের কোচ নির্বাচন করতে হবে তারপরে ফাঁকা রয়েছে এরকম দেখে সিট সিলেক্ট করতে হবে ও কন্টিনিউ পার্সেস বাটনে প্রেস করতে হবে।

৬. অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।

৭. টিকিট ক্রয়কারী ব্যক্তির নাম, মোবাইল নাম্বার ও জিমেইল ঠিকানা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে।

৮. যেকোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। যে পরিমাণ টিকিটের মূল্য আসবে সেটা পেমেন্ট করে দিবেন।

এভাবেই খুব সহজে ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারবেন। টিকিট কাটা হয়ে গেলে টিকিটের অনলাইন কপি সংগ্রহ করে মোবাইলে রেখে দিবেন।

ঢাকা টু নরসিংদী ট্রেন স্টেশন লিস্ট

ঢাকা টু নরসিংদী যেগুলো ট্রেন চলাচল করে সেগুলো ট্রেন শুরু এবং শেষ স্টেশন সহ মোট তিনটি স্টেশন হয়ে চলাচল করে থাকে সেগুলো হলো: ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও নরসিংদী রেলওয়ে স্টেশন।

ঢাকা টু নরসিংদী কত কিলোমিটার

ঢাকা টু নরসিংদী এর আনুমানিক দূরত্ব ৪৪.২ কিলোমিটার। তবে সড়ক পথের দূরত্ব এবং রেল পথের দূরত্ব ভিন্ন হতে পারে।

ঢাকা থেকে নরসিংদী ট্রেনে যেতে কত সময় লাগে

ঢাকা টু নরসিংদী ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ১ ঘন্টা ৪ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সময় লাগে।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন ঢাকা টু নরসিংদী ও নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ কিভাবে টিকিট কাটবেন এবং প্রতিটি স্টেশনের নাম ও কতক্ষণ সময় লাগে এই বিষয়গুলো সম্পর্কে।

তারপরও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment